কোর্স ইন্সট্রাক্টর
হোসাইন আহমাদ ফয়জী
পরিচালক, মারকাযুদ দিরাসাহ বাংলাদেশ
অভিজ্ঞতা ১১ বছর
কোর্সটি সম্পর্কে জানুন
📚 আরবি ভাষা শেখার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ ইলম রয়েছে। তন্মধ্যে দ্বিতীয় ইলম হলো ইলমুন্নাহু। এই ইলমেরও রয়েছে বিভিন্ন স্তর ও ধাপ। প্রথম ধাপে থাকে ইবতেদায়ী কিতাবসমূহ, যেগুলো আমরা সাধারণত নাহবেমীর ও হিদায়াতুন্নাহু-এর মাধ্যমে অতিক্রম করি। আর এই ধাপের পরবর্তী গুরুত্বপূর্ণ কিতাবই হলো—কাফিয়া।
📚 আমরা জানি, কাফিয়া আরবি ব্যাকরণের কিতাবসমূহের মধ্যে একটি অত্যন্ত নির্ভরযোগ্য ও প্রসিদ্ধ গ্রন্থ। সংক্ষিপ্ত পরিসরের হলেও এটি আরবি ব্যাকরণের সূক্ষ্ম ও গভীর বিষয়গুলোকে অনন্যভাবে সমন্বয় করেছে। প্রায় সাতশত হিজরি থেকে আজ পর্যন্ত এটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সমানভাবে সমাদৃত ও পাঠ্যপুস্তক হিসেবে আছে।
📚 আরবি ব্যাকরণ শাস্ত্রের এই অনন্য গ্রন্থের রচয়িতা হলেন যুগশ্রেষ্ঠ ব্যাকরণবিদ আল্লামা জামালুদ্দিন আবু আমর উসমান ইবনে উমর (রহ.), যিনি সংক্ষেপে ইবনে হাজিব (রহ.) নামে পরিচিত (৫৭০–৬৪৬ হিজরি)।
📚 ঐতিহাসিকভাবে, কাফিয়া কিতাবটি সর্বপ্রথম ১৫৯২ খ্রিষ্টাব্দে রোমে মুদ্রিত হয়। পরবর্তীতে আরবি, উর্দু, ফার্সি ও তুর্কিসহ বিভিন্ন ভাষায় এর উপর ৩৬০ টিরও অধিক শরাহ (ব্যাখ্যা গ্রন্থ) রচিত হয়েছে—যা এর গুরুত্ব ও গ্রহণযোগ্যতার প্রমাণ বহন করে।
📚 অনেকের কাছে কাফিয়া একটি কঠিন কিতাব মনে হয়। কিন্তু বাস্তবে সঠিক পদ্ধতিতে পড়ানো হলে এটি মোটেও কঠিন নয়—বরং অত্যন্ত উপভোগ্য। আমাদের এই কোর্সটি এমনভাবে সাজানো হয়েছে, যাতে আপনি সহজেই পুরো কিতাবটি বুঝে নিতে পারেন।
📚 বাস্তবতা হলো—অনেক আলিয়া মাদরাসায় এই কিতাবটি পূর্ণাঙ্গভাবে পড়ানো হয় না। আবার অনেক কওমি মাদরাসাতেও পুরো কিতাব শেষ করা সম্ভব হয় না।
কিন্তু আলহামদুলিল্লাহ, আমাদের এই কোর্সে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কাফিয়া কিতাবটি ধারাবাহিকভাবে সম্পন্ন করা হয়েছে।
📖 দারসে কাফিয়ার বিশেষ বৈশিষ্ট্য:
◈ সহজ-সরল ও ব্যাখ্যামূলক অনুবাদ।
◈ ইবারতের কঠিন অংশগুলোর (মুশকিলাত) সমাধান।
◈ পূর্ববর্তী ও প্রখ্যাত শরহসমূহ (যেমন: النجم الثاقب، منهاج الطالب، مصباح الراغب، غاية التحقيق، شرح الهندي، شرح العصام، شرح الرضي، شرح المقدمة الكافية) থেকে গুরুত্বপূর্ণ তাশরীহ সংযোজন।
◈ প্রচলিত নুসখার ভুলত্রুটি চিহ্নিত ও সংশোধনের প্রচেষ্টা।
◈ ইবনে হাজিব (রহ.)-এর তাসামুহ ও খললসমূহ তুলে ধরা।
◈ مختلف فيه মাসআলাগুলোর মাজহাব ও তারজীহ আলোচনা।
◈ তারাকীবের কায়দাগুলো যথাযথভাবে উপস্থাপন।
◈ পাঠ শেষে কাফিয়ার زوائد (অতিরিক্ত গুরুত্বপূর্ণ আলোচনা) সংযোজন।
📖 কোর্সটি যাদের জন্য:
◈ যারা ইলমুন নাহুতে গভীর জ্ঞান অর্জন করতে চান।
◈ যারা নাহুর ভয় দূর করে আত্মবিশ্বাস অর্জন করতে চান।
◈ যারা আরবি ইবারতের কলাকৌশল শিখতে চান।
◈ যারা নাহু শাস্ত্রে পাণ্ডিত্য অর্জনে আগ্রহী।
◈ যারা কুরআন-হাদীস গভীরভাবে বুঝতে চান।
◈ যারা হিদায়াতুন্নাহু সম্পন্ন করেছেন।
◈ যারা নিজে কোর্স করে অন্যদের শেখাতে চান।
◈ যারা তারকীবের কাওয়ায়েদ সহজভাবে আয়ত্ত করতে চান।
❇️ এখনই শুরু করুন আপনার ইলমের যাত্রা
📌 আপনি যদি এই মহামূল্যবান ইলম চর্চায় নিজেকে নিয়োজিত রাখতে চান, তাহলে ঘরে বসেই এই কোর্সটি করতে পারেন।
দেরি না করে আজই যুক্ত হোন—আর নিজের ইলমি যাত্রাকে এগিয়ে নিন নতুন উচ্চতায়।