কোর্স ইন্সট্রাক্টর
মাওলানা মুফতি বুরহান উদ্দিন মাসুম
মুহতামিম, মা’হাদুশ শায়েখ ইউসুফ বিন নূরী (রহ.) মাদরাসা।
অভিজ্ঞতা ৮ বছর
কোর্সটি সম্পর্কে জানুন
📚 কুরআন বুঝার জন্য আমরা অনেকেই আরবি ভাষা শিখি। কিন্তু বাস্তবতা হলো—কুরআনকে পরিপূর্ণভাবে বুঝতে হলে শুধু আরবি ভাষা জানাই যথেষ্ট নয়; এর সাথে উসূলুল ফিকহ জানা অপরিহার্য।
📚 কারণ, শুধুমাত্র ভাষাগত জ্ঞান দিয়ে কুরআনের সব আয়াতের সঠিক মর্ম অনুধাবন করা সম্ভব নয়। যদি তা-ই হতো, তাহলে আরবিভাষী লোকেরাই কুরআনকে সবচেয়ে বেশি বুঝতে পারত। কিন্তু বাস্তবে দেখা যায়, বিষয়টি এর চেয়েও গভীর।
📚 তাই কেউ যদি কুরআনকে গভীরভাবে বুঝতে চান, তাহলে আরবি ভাষা শেখার পর অবশ্যই উসূলুল ফিকহ শেখা প্রয়োজন।
📖 উসূলুল ফিকহ আপনাকে সাহায্য করবে—
◉ অস্পষ্ট (মুতাশাবিহ) আয়াতের সঠিক ব্যাখ্যা বুঝতে।
◉ নাসিখ ও মানসুখ আয়াত চিহ্নিত করতে।
◉ আপাতদৃষ্টিতে বিরোধপূর্ণ আয়াতসমূহের সমাধান করতে।
◉ কুরআনের আয়াত নিয়ে গবেষণামূলক চিন্তা গড়ে তুলতে।
❇️ আল্লাহ তাআলা কুরআনে বলেন—
“তোমরা কি কুরআন নিয়ে গভীরভাবে চিন্তা-গবেষণা করবে না?”
এই চিন্তাধারাকে সামনে রেখেই আত তাদরীস অনলাইন মাদ্রাসা নিয়ে এসেছে একটি সুসংগঠিত উসূলুল ফিকহ কোর্স।
✅ কোর্সটি করে আপনি যা শিখবেন:
◉ উসূলুল ফিকহ কী এবং কেন তা গুরুত্বপূর্ণ।
◉ উসূলুল ফিকহের উৎপত্তি ও ক্রমবিকাশ।
◉ উসূলুল ফিকহের বাস্তব প্রয়োগ পদ্ধতি।
◉ আধুনিক মাসআলা বোঝার ক্ষেত্রে এর কার্যকারিতা।
◉ ফতোয়া প্রদানে উসূলুল ফিকহের ভূমিকা।
◉ প্রতিটি পরিভাষার একাধিক বাস্তব উদাহরণ।
◉ গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছক (চার্ট) আকারে উপস্থাপন।
◉ বড় বড় কিতাব থেকে গুরুত্বপূর্ণ অংশ নির্বাচন করে আলোচনা।
◉ কোর্স শেষে প্রতিটি পরিভাষা সহজে বুঝার সক্ষমতা অর্জন।
◉ নিজে নিজে উদাহরণ তৈরি করার দক্ষতা।
◉ কুরআন ও হাদীসে উসূলুল ফিকহের প্রয়োগ করতে পারা।
◉ নতুন মাসআলার ক্ষেত্রে দলিল উপস্থাপনের যোগ্যতা।
◉ ইমামদের প্রদত্ত দলিল সহজে বুঝার সক্ষমতা।
◉ হেদায়ার মাসায়েল ও দালায়েল সহজে অনুধাবন।
◉ ইখতিলাফি মাসআলার সঠিক সমাধান দিতে পারা।
✅ কোর্সটি যাদের জন্য:
যারা শুরু থেকে উসূলুল ফিকহ শিখতে চান।
যারা উসূলুশ শাশী ও নূরুল আনওয়ার আয়ত্ত করতে চান।
যারা হেদায়া কিতাবটি গভীরভাবে অধ্যয়ন করতে চান।
যারা উসূলুল ফিকহে দক্ষতা অর্জন করতে চান।
যারা কুরআন - হাদিস বুঝতে আগ্রহী।
📌 কেন এই কোর্সটি বিশেষ?
এই কোর্সটি এমনভাবে সাজানো হয়েছে, যাতে জটিল উসূলি বিষয়গুলো সহজ, প্রয়োগভিত্তিক ও বাস্তব উদাহরণের মাধ্যমে আপনার কাছে পরিষ্কার হয়ে যায়।
এটি আপনাকে শুধু তাত্ত্বিক জ্ঞানই দেবে না—বরং গবেষণামূলক চিন্তা ও বিশ্লেষণী দক্ষতাও তৈরি করবে।
❇️ এখনই শুরু করুন আপনার ইলমের নতুন যাত্রা
ঘরে বসেই শিখুন, বুঝুন এবং এগিয়ে যান—ইলমের গভীরে।