কোর্স ইন্সট্রাক্টর
মাওলানা মুহাম্মাদ নুরুল আমিন আমজাদী
প্রভাষক, দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা
অভিজ্ঞতা 2৫ বছর
কোর্সটি সম্পর্কে জানুন
যারা আরবি ভাষা শিখতে চান, বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য আমেল (عامل) শেখা অত্যন্ত জরুরি। কারণ, আমেল না জানলে আপনি বুঝতেই পারবেন না—কোথায় কোন ই‘রাব (إعراب) প্রয়োগ করতে হবে।
আরবি বাক্যের শব্দগুলোর কোথায় রফা‘ (رفع), নসব (نصب), জর (جر) হবে এবং কেন হবে—এই মৌলিক বিষয়গুলো না জানলে সঠিকভাবে ইবারত পড়া সম্ভব নয়।
অর্থাৎ, আমেলই আপনাকে বলে দেয়—কোন শব্দে কোন হরকত বসবে এবং কেন বসবে।
এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেন আপনি খুব সহজে আয়ত্ত করতে পারেন, আপনার ইবারত পড়ার ভয় দূর হয় এবং আত্মবিশ্বাস তৈরি হয়—এই লক্ষ্যেই আমাদের বিশেষ আয়োজন:
“এক নজরে ১০০ আমেল” কোর্স।
📖কোর্সটি করে আপনি যা শিখবেন:
● ১০০ টি গুরুত্বপূর্ণ আমেল (عامل) সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবেন।
● প্রতিটি আমেলের ব্যবহার ও প্রভাব বিস্তারিতভাবে বুঝতে পারবেন।
● বাস্তব উদাহরণের মাধ্যমে শিখে সহজেই প্রয়োগ করতে পারবেন।
● প্রতিটি লেকচারের সাথে থাকবে লেকচার শীট—যা আপনার চর্চাকে আরও শক্তিশালী করবে।
📖কোর্সটি যাদের জন্য:
● যারা মাদ্রাসায় পড়াশোনা করছেন বা করেছেন।
● যারা একজন দক্ষ আলেম হতে চান।
● যারা মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষাদানকে আরও কার্যকর করতে চান।
● যারা বড় বড় আরবি কিতাব সহজে বুঝে পড়তে চান।
● যারা অনর্গলভাবে সঠিক ইবারতসহ আরবি পড়তে আগ্রহী।
● যারা নিজেকে একজন যোগ্য ও আত্মবিশ্বাসী আলেম হিসেবে গড়ে তুলতে চান।
✅কেন এই কোর্সটি আপনার জন্য গুরুত্বপূর্ণ?
এই কোর্সটি এমনভাবে সাজানো হয়েছে যাতে আপনি জটিল আমেলগুলোকে সহজভাবে বুঝতে পারেন এবং বাস্তব প্রয়োগের মাধ্যমে দ্রুত দক্ষতা অর্জন করতে পারেন।
ইবারত পড়ার ভয় দূর করে আত্মবিশ্বাস তৈরি করাই এই কোর্সের মূল উদ্দেশ্য।