কোর্স ইন্সট্রাক্টর
মুফতী ইবরাহীম খলিল
সিনিয়র শিক্ষক, ফরিদাবাদ মাদ্রাসা।
অভিজ্ঞতা ১৩ বছর
কোর্সটি সম্পর্কে জানুন
بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد
📚 ইসলামী শরীয়তের মূল ভিত্তি দুটি—আল-কুরআনুল কারিম ও হাদিস শরিফ। কুরআনের বিধানকে বাস্তব জীবনে কিভাবে পালন করতে হবে, তার বাস্তব নমুনা ও ব্যাখ্যা পাওয়া যায় হাদিস শরিফে। সুতরাং হাদিস শরীফ হলো ইসলামী শরিয়তের দ্বিতীয় মৌলিক উৎস। কুরআনুল কারীমের ব্যাখ্যা, নবী করীম সা.-এর জীবনধারা, চরিত্র ও দিকনির্দেশনাই হাদিসের মূল বিষয়বস্তু। আর হাদিসের আলোকে একজন মুসলমান তার ঈমান, ইবাদত, আখলাক ও সমাজ জীবনকে সঠিকভাবে পরিচালিত করতে পারে।
📚 এজন্য যুগে যুগে মুহাদ্দিসগণ রাসূলুল্লাহ ﷺ এর বাণী, কর্ম ও অনুমোদন সংগ্রহ ও সংরক্ষণের জন্য অসামান্য পরিশ্রম করেছেন। তাদের সেই প্রচেষ্টার ফলেই আমাদের কাছে বহু মূল্যবান হাদিস গ্রন্থ সংরক্ষিত হয়েছে। এগুলোর মধ্যে একটি প্রসিদ্ধ ও সমাদৃত কিতাব হলো মিশকাতুল আছার। এই গ্রন্থটি সংকলন করেছেন সায়্যিদ মোহাম্মদ মিয়া সাহেব। তিনি পূর্ববর্তী বিখ্যাত হাদিস গ্রন্থ মেশকাতুল মাসাবিহ, বুখারী শরিফ, মুসলিম শরিফ ও অন্যান্য কিতাবের উপর ভিত্তি করে এই কিতাবকে প্রায় ৫০০ হাদিস একত্রিত করেছেন ।
📚 এই কিতাবের বিশেষত্ব হলো এতে ঈমান, ইবাদত, আখলাক, সামাজিক আচরণ, আদব-আখলাক এবং মানবজীবনের নানা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কিত হাদিসগুলো সুশৃঙ্খলভাবে সাজিয়েছেন। এজন্য উপমহাদেশসহ বিশ্বের অনেক মাদরাসায় এটি একটি গুরুত্বপূর্ণ পাঠ্যগ্রন্থ হিসেবে পাঠদান করা হয়।
অতএব, মিশকাতুল আছার কিতাব অধ্যয়নের মাধ্যমে আমরা রাসূলুল্লাহ ﷺ-এর সুন্নাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারি এবং আমাদের জীবনকে সেই আদর্শ অনুযায়ী পরিচালিত করতে সক্ষম হবো। ইনশাল্লাহ