কোর্স ইন্সট্রাক্টর
মুফতি মুহাম্মাদ আব্দুল লতিফ শেখ
দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা
অভিজ্ঞতা ৩০ বছর
ড. মুহাম্মাদ মুফাজ্জেল হোসেন
দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা
অভিজ্ঞতা ২২ বছর
মুফতী ইজহারুল ইসলাম
পরিচালক, দারুল মুস্তফা
অভিজ্ঞতা ১৬ বছর
মাওলানা মুহাম্মাদ যোবায়ের
আরবি প্রভাষক, দারুননাজাত মাদরাসা কিতাব বিভাগ।
অভিজ্ঞতা ৪ বছর
কোর্সটি সম্পর্কে জানুন
📚 ইসলামের মূল স্তম্ভ পাঁচটি—ঈমান, নামাজ, রোজা, হজ ও যাকাত। কিন্তু এই সব আমলের পূর্বশর্ত হলো সহিহ্ আকিদা।
ঈমান আনার পর একজন মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার আকিদা শুদ্ধ রাখা। কারণ যার আকিদা শুদ্ধ নয়, তার কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে না।
📚 তাই প্রত্যেক মুসলমানের জন্য নিজের আকিদা সংশোধন ও পরিশুদ্ধ করা অত্যন্ত জরুরি।
📚 এই গুরুত্বপূর্ণ বিষয়টি সামনে রেখেই আত-তাদরীস অনলাইন মাদরাসা নিয়ে এসেছে একটি পূর্ণাঙ্গ ও সহজবোধ্য আকিদা কোর্স—যেখানে ইসলামের মৌলিক আকিদাগুলো ধাপে ধাপে স্পষ্টভাবে উপস্থাপন করা হয়েছে।
📚 অনেক সময় আমরা আল্লাহ তাআলা, রাসূল ﷺ বা অন্যান্য মৌলিক বিষয়ে সঠিক আকিদা সম্পর্কে পরিষ্কার ধারণা রাখি না। ফলে অজান্তেই ঈমানের মধ্যে ঘাটতি থেকে যায়।
এই কোর্সটি এমনভাবে সাজানো হয়েছে, যাতে একজন মুসলমান খুব সহজেই নিজের আকিদা সহিহ্ করে নিতে পারে।
📖 কোর্সটি করে আপনি যা শিখবেন:
◉ ইসলামের মৌলিক আকিদা সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করবেন।
◉ আল্লাহ তাআলা সম্পর্কে কী আকিদা রাখা উচিত তা বিস্তারিতভাবে জানতে পারবেন।
◉ রাসূলুল্লাহ ﷺ সম্পর্কে সহিহ্ আকিদা কী—তা পরিষ্কারভাবে বুঝতে পারবেন।
◉ ফেরেশতাগণ সম্পর্কে সঠিক আকিদা জানতে পারবেন।
◉ সাহাবায়ে কেরাম (রাঃ) সম্পর্কে কী বিশ্বাস রাখা উচিত—তা শিখতে পারবেন।
◉ কিয়ামত সম্পর্কে সঠিক ধারণা লাভ করবেন।
◉ পরকাল সম্পর্কে সহিহ্ আকিদা জানতে পারবেন।
◉ এছাড়াও আকিদা সংশ্লিষ্ট আরও গুরুত্বপূর্ণ বিষয়সমূহ সহজভাবে আয়ত্ত করতে পারবেন।
📖 কোর্সটি যাদের জন্য:
◉ যারা ইসলামের মৌলিক আকিদা জানতে চান।
◉ যারা নিজের আকিদা সহিহ্ ও শুদ্ধ করতে চান।
◉ যারা আল্লাহ তাআলা সম্পর্কে সঠিক বিশ্বাস অর্জন করতে চান।
◉ যারা ঈমানকে মজবুত করতে চান।
◉ সকল বয়স ও সকল পেশার মানুষের জন্য উপযোগী।
◉ স্কুল, কলেজ বা মাদ্রাসার যেকোনো স্তরের শিক্ষার্থীদের জন্য উপযুক্ত।
📌 কেন এই কোর্সটি বিশেষ?
এই কোর্সটি এমনভাবে সাজানো হয়েছে যাতে জটিল আকিদার বিষয়গুলোও সহজ, স্পষ্ট ও হৃদয়গ্রাহীভাবে বুঝতে পারেন।
এটি আপনার ঈমানকে মজবুত করবে এবং আপনাকে সঠিক পথে পরিচালিত করবে—ইনশাআল্লাহ।
❇️ আজই শুরু করুন
আপনার ঈমানকে শক্তিশালী করার এই গুরুত্বপূর্ণ যাত্রা।