কোর্স ইন্সট্রাক্টর
ইসমাইল হুসাইন
আরবি প্রভাষক, আত-তাদরীস অনলাইন মাদরাসা
অভিজ্ঞতা ৩ বছর
যায়েদ আল মুহসিন
আরবি প্রভাষক, আত-তাদরীস অনলাইন মাদরাসা
অভিজ্ঞতা ৫ বছর
কোর্সটি সম্পর্কে জানুন
মাদরাসা শিক্ষা সিলেবাসে আরবি ভাষা খুবই গুরুত্ববহ। মাদরাসা শিক্ষার প্রতিটি স্তরে আরবি সংযুক্ত থাকলেও বিভিন্ন কারণে আরবির সাথে আমাদের দূরত্ব তৈরি হয়। অথচ আমরা দাখিল ৬ষ্ঠ শ্রেণি থেকে ধারাবাহিকভাবে প্রতিটি শ্রেণিতেই তাহকিক, তারকিব-সহ আরবি ভাষা ও ব্যাকরণ সংশ্লিষ্ট অনেক প্রশ্নের সম্মুখীন হই। নাহু-সরফের স্বচ্ছ ধারণার অভাবে আমরা এসকল প্রশ্নের উত্তর সঠিকভাবে আয়ত্ব করতে পারি না। ফলে রাজ্যের হতাশা ঘিরে ধরে আমাদের। এই সমস্যা সমাধানে তোমাকে নাহু-সরফে দক্ষ করে গড়ে তুলতে আত-তাদরীস অনলাইন মাদরাসা নিয়ে এসেছে বিশেষ “নাহু-সরফ ফাউন্ডেশন কোর্স”।
কোর্সে যা যা থাকছে:
● মোট ৬০টি ক্লাস।
● ক্লাসের রেকর্ডেড ভার্সন।
● আলাদা ইজরার ক্লাস।
● সমস্যা সলভিং ক্লাস।
● প্রতিটি ক্লাসের লেকচার শিট।
● দক্ষ শিক্ষক প্যানেল।
● সহজভাবে প্রতিটি টপিক উপস্থাপনের প্রয়াস।
● প্রতিটি ক্লাসের বাড়ির কাজ।
● সাপ্তাহিক পরীক্ষা।
● সার্বক্ষনিক অনলাইন সাপোর্ট।
কোর্স থেকে যা শিখবেন:
● নাহু-সরফের প্রতিটি টপিকে দক্ষতা অর্জন।
● তাহকিকের A to Z শিখবেন।
● হরকত ছাড়া ইবারত পাঠের যোগ্যতা অর্জন।
● আরবি পড়ে বোঝার যোগ্যতা অর্জন।
● পরীক্ষায় নিজ থেকে আরবি ব্যাখ্যা, রচনা, দরখাস্ত, চিঠি লেখার যোগ্যতা।
● সর্বোপরি আরবি ভাষাকে আয়ত্বকরণ।
কোর্সটি যাদের জন্য:
● মাদরাসার যেকোনো স্তরের শিক্ষার্থী।
● যারা বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চায়।
● যারা আরবি পড়ে বুঝতে চায়।
● যারা আরবি ভাষা শিখে সম্ভাবনাময় ভবিষ্যতের দুয়ার খুলতে চায়।
● আরবি সাহিত্যের জগতে যারা ঘুড়ে বেড়াতে চায়।
তাই নিজের দুর্বলতা সহজেই কাটিয়ে উঠতে আজই যুক্ত হও এই কোর্সে!